ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে এবি পার্টির উঠান বৈঠক ও মতবিনিময় সভা

blank

কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির মনোনীত এমপি প্রার্থী ও জেলা আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খাঁন (ডাঃ নজরুল) বলেছেন, “কুড়িগ্রাম-২ আসনে হাজার হাজার শিক্ষিত বেকার তরুণ ও যুবকরা রয়েছে। যারা বেকারত্বের গ্লানি নিয়ে পথ চলছে। আমি এমপি নির্বাচিত হয়ে এসব শিক্ষিত বেকারদেরকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সম্পদে পরিণত করবো। যাতে তারা দেশে ও বিদেশে কারিগরি দক্ষতার মাধ্যমে অর্থ উপার্জন করে পরিবার ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে।”

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ার পাড় শহীদ বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি প্রার্থী নজরুল ইসলাম খাঁন বলেন, “আপনারা যদি একজন সৎ মানুষকে এমপি নির্বাচিত করেন তাহলে তার মাধ্যমে কুড়িগ্রাম-২ আসনের উন্নয়ন সম্ভব। যদি টাকার মাধ্যমে নিজের ভোট বিক্রি করে অসৎ মানুষকে নির্বাচিত করেন, তাহলে তার দ্বারা এ সমাজে চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষসহ অন্যায় ও অবিচার প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “আমি এমপি নির্বাচিত হলে সীমান্তে হত্যা, চোরাচালান, মাদকের বিস্তারসহ মাদক মুক্ত করা হবে কুড়িগ্রাম-২ আসন এবং ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেবো।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল। আরও উপস্থিত ছিলেন জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজর আলী হক, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, ফুলবাড়ী উপজেলা সদস্য সচিব লুৎফর রহমান, কাশিপুর ইউনিয়ন সদস্য সচিব আলতাফ হোসেন, যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন সমন্বয়ক আইয়ুব আলী, আনারুল ইসলাম, দুলাল হোসেন, বাবুল ইসলাম, ইসরাইল মিস্ত্রি, উপদেষ্টা আব্দুস সামাদ প্রমুখ।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে এবি পার্টির উঠান বৈঠক ও মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫