আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী।
বৃহস্পতিবার রাতে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া উপজেলার ১১নং রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর বাজার, মধ্যপাড়া মোড়, জলপইতলা মোড় এবং পলাশতলী বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সকলের কাছে হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।
গণসংযোগ কার্যক্রমে আলহাজ্ব নূরে আলম সিদ্দিকীর সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, মুজাহিদ কমিটি ফুলবাড়িয়া উপজেলা শাখা; মাওলানা আতাউল্লাহ মাহাদী, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফুলবাড়িয়া উপজেলা শাখা; মোহাম্মদ বিল্লাল হোসেন, সভাপতি, শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ফুলবাড়িয়া উপজেলা শাখা; আব্দুস সালাম, সাধারণ সম্পাদক, শ্রমিক আন্দোলন বাংলাদেশ, উপজেলা শাখা; মোস্তাফিজুর রহমান, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১১নং রাধাকানাই ইউনিয়ন শাখা; মোহাম্মদ রাজিব মিয়া, সাধারণ সম্পাদক, একই ইউনিয়ন শাখা এবং মো. আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, রাধাকানাই ইউনিয়ন শাখাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।
গণসংযোগকালে আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে আমাকে বিজয়ী করলে ফুলবাড়িয়াকে একটি শান্তিপূর্ণ ও আদর্শ জনপদে রূপান্তর করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিবাজদের এখানে কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামী আট দলীয় জোটের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুজাহিদ কমিটি, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এবং জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়ার মাধ্যমে গণসংযোগ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

এস.এ. হাসিব, ময়মনসিংহ 



















