হযরত শাহ সুফি মইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার ৩৬ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোহাম্মদ আলী নেওয়াজ আল কাদেরী হুজুরের সভাপতিত্বে মোহাম্মদ এনামুল হক কাদেরীর সঞ্চালনায় অত্র মাদ্রাসা ময়দানে এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আহমদ উল আলম চৌধুরী সাহেব।
শুরুতে কোরআন তেলাওয়াত নাতে রাসুল জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র পরিষদের আহ্বায়ক মাওলানা মোঃ আলাউদ্দিন কাদেরী সাহেব। আরো বক্তব্য পেশ করেন প্রধান অতিথি আলহাজ্ব আহমদ উল আলম চৌধুরী, উদ্বোধক আলহাজ্ব মোঃ মনজুর আলম সাহেব। আরও উপস্থিত ছিলেন অত্র কমপ্লেক্সের সেক্রেটারি আলহাজ্ব মোঃ মনজুর আলম সাহেব।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মুজিব উদ্দীন আল কাদেরী, মাওলানা নসিম উদ্দিন আল কাদেরী, মোহাম্মদ আমির খান, মোঃ লোকমান, মোঃ সেলিম উদ্দিন, মোঃ জহির উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, মাওলানা মোঃ শেহাবুদ্দিন সিদ্দিকী।
প্রাক্তন শিক্ষার্থীদের প্রত্যেক ব্যাচ থেকে একজন করে স্মৃতি স্মরণমূলক বক্তব্য পেশ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে সম্মানিত অতিথি ও শিক্ষক মন্ডলীদের ম্যাগাজিন ও ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে মিলাদ কিয়াম, তাবারক বিতরণ, সমাপনী বক্তব্য ও আখেরি মোনাজাতের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ সমাপ্ত হয়।

মোঃ রেজাউল মোস্তফা, চট্টগ্রাম 



















