ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রামগড় উপজেলা প্রশাসন

blank

অতিবৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পাইন্দাপাড়া, কলশিরমুখ, অন্তুপাড়াসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামিম। এ সময় উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নজির আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ইউপি কর্মকর্তা রেহান উদ্দিন এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া একই দিনে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিসেস দ্বীন আল জান্নাত।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও প্রশাসন সবসময় রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও সহায়তা প্রদান করা হবে।

জনপ্রিয় খবর
blank

সিংড়ায় শিক্ষক দম্পতির মেয়ে অদ্রির অভাবনীয় সাফল্য: ১১৮৬ নম্বর পেয়ে কেন্দ্রে সেরা

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রামগড় উপজেলা প্রশাসন

প্রকাশের সময় : ০২:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬