ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবীণদের স্বাস্থ্য সেবায় সম্মানের সাথে যত্ন নিশ্চিত করতে হবে: স্বাস্থ্য সচিব

blank

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, প্রবীণরা আমাদের পরিবারের ভিত্তি এবং আমাদের পথ প্রদর্শক। তাই তাদের স্বাস্থ্য সেবায় সম্মানের সাথে যত্ন নিশ্চিত করতে হবে। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় নাটোর নার্সিং ইনস্টিটিউট হলরুমে ‘প্রবীণ মানসিক স্বাস্থ্য ও সার্ভিস রুলস’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রবীণরা বার্ধক্যে শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিকভাবে বেশী নির্ভরশীল হন। পরিবারে তাদের পাশে থেকে তাদের একাকিত্ব দূর করতে হবে। আর অসুস্থ্য হয়ে হাসপাতালে আসলে তাদেরকে দরদ দিয়ে যত্ন করতে হবে। এটি আমাদের চাকুরীর দায়িত্ব পালনের পাশাপাশি অমূল্য ইবাদত।

নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসান ও স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. গোলাম কিবরিয়া।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব নব-নির্মিত নাটোর নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, নার্সিং ডিপ্লোমার শিক্ষা কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে। পাশাপাশি এই ইনস্টিটিউটে  নার্সিং কলেজের কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।

এর আগে, ২৫০ শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনকালে সচিব জানান, নতুন জনবল নিয়োগ প্রদান করে সদর হাসপাতালে চার শয্যার আইসিইউ ইউনিট, কিডনী ইউনিটে ডায়ালোসিস কার্যক্রম চালু এবং কার্ডিওলজিস্ট নিয়োগ প্রদান করে সিসিইউ ইউনিট অচিরেই চালু করা হবে।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

প্রবীণদের স্বাস্থ্য সেবায় সম্মানের সাথে যত্ন নিশ্চিত করতে হবে: স্বাস্থ্য সচিব

প্রকাশের সময় : ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬