ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

blank

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা ও নয়াদিল্লির সুবিধাজনক সময়ে আলোচনার মাধ্যমে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে আসেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফর নিয়ে দুই দেশই কাজ করছে। উভয় দেশের সুবিধাজনক সময়ে আলোচনার ভিত্তিতে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকেও ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির।

তিনি বলেন, দেশের স্বার্থ সুরক্ষিত রেখে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা তার অন্যতম দায়িত্ব। বাংলাদেশ-ভারত সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

প্রকাশের সময় : ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬