ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • 114
blank

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এদিন অফিস করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।

কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। মূল ভবনে প্রবেশের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেককে নাম ধরে কাছে ডেকে নেওয়ায় দীর্ঘদিন কর্মরত কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

দাপ্তরিক কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)-সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী নির্ধারিত দাপ্তরিক সভায় যোগ দেন।

জনপ্রিয় খবর
blank

কবি ফররুক আহমেদের ‘ইসলামী রেনেসাঁ’: ঐতিহাসিক প্রেক্ষাপট ও মূল্যায়ন

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময় : ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬