ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিক্ষার আলোয় আগামী প্রজন্ম

প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

blank

প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড একাডেমিক কেয়ার-এর উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল–২০২৫ প্রকাশ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (২৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মোঃ রাজু আহমেদ, প্রতিষ্ঠাতা, প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড একাডেমিক কেয়ার ও সহকারী শিক্ষক, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ শফিকুজ্জামান, অফিসার ইনচার্জ, গুরুদাসপুর থানা, নাটোর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, প্রভাষক, রোজি মোজাম্মেল মহিলা কলেজ, গুরুদাসপুর;  মোঃ সোরওয়ার্দী হোসেন, সহকারী শিক্ষক, নাজিমুদ্দিন স্কুল এন্ড কলেজ;  মোঃ এম এম আলী আককাছ, সভাপতি, চলনবিল প্রেসক্লাব এবং  মোঃ আয়নাল হক, সাংবাদিক, দৈনিক চলনবিল প্রবাহ, গুরুদাসপুর প্রতিনিধি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আজকের শিশুরাই আগামীর দেশ গড়ার কারিগর। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করলে তারা ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।” তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান ও সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে  মোঃ রাজু আহমেদ বলেন, “প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড একাডেমিক কেয়ার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক গুণাবলি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  মোঃ রাশিদুল ইসলাম রাসেল, পরিচালক, অত্র প্রতিষ্ঠান। শেষে বার্ষিক পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

শিক্ষার আলোয় আগামী প্রজন্ম

প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রকাশের সময় : ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫