ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

blank

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের নয়াদিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী জোট ইন্ডিয়া। মঙ্গলবার (৬ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের সঙ্গে মিছিল করে ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) কার্যালয়ের দিকে এগিয়ে যান কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এ সময় তার পেছনে থাকা নেতাকর্মীরা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা ‘সেভ ডেমোক্র্যাসি’ ও ‘ভোট চোর, গদি ছোড়’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি পুলিশের একাধিক স্তরের ব্যারিকেডের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রাহুল গান্ধী একটি ব্যারিকেডের ওপর উঠে হাতে ভারতের জাতীয় পতাকা তুলে ধরেন। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ কয়েকজন বিরোধী নেতাকেও ব্যারিকেডের ওপর উঠতে দেখা যায়।

এর আগে সকাল থেকেই বিরোধী দলের সংসদ সদস্যরা ভারতের পার্লামেন্ট ভবন চত্বর থেকে মিছিল শুরু করেন। তাদের গন্তব্য ছিল নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর। পার্লামেন্ট স্ট্রিট এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে আগে থেকেই বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও ব্যারিকেড মোতায়েন করা হয়েছিল।

পুলিশের বাধার পর বিরোধী সংসদ সদস্যরা সড়কে বসে বিক্ষোভ করেন। তাদের হাতে ‘সেভ ডেমোক্র্যাসি’সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। পরে পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনসহ কয়েকজন নেতাকে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে।

বিরোধী জোটের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তারা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগের ব্যাখ্যা দিয়েছে এবং ক্ষমতাসীন বিজেপিও বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের নোটিশ দিয়েছে। মামলায় নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে কি না, তা নিয়ে অভিযোগ তোলা হয়েছে।

তবে সুপ্রিম কোর্ট আপাতত জ্ঞানেশ কুমারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার কোনো অন্তর্বর্তী আদেশ দেয়নি। আদালত জানিয়েছে, অভিযোগের তথ্য ও নথি যাচাই না করে এমন সিদ্ধান্ত নেওয়া হবে না। একই সঙ্গে আদালত বলেছে, প্রয়োজন হলে আইনবহির্ভূতভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত পরবর্তীতে বাতিল করার ক্ষমতা আদালতের রয়েছে।

জনপ্রিয় খবর
blank

মহাদেবপুরে ১০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশের ব্যারিকেডে উঠে গেলেন রাহুল গান্ধী

প্রকাশের সময় : ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬