ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুরান ঢাকায় আবারও প্রকাশ্যে গুলি করে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 68
blank

পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে গুলির ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার বাসা শ্যমবাজার এলাকায়।

ওসি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নয়ন নামের এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারিনি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠনো হয়েছে।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

পুরান ঢাকায় আবারও প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫