ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
১১০ বছরেও থামেনি ভোটের টান

পুত্রবধূর কাধে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী মনোয়ারা

blank

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১১০ বছর বয়সী মোছাঃ মনোয়ারা খাতুন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বার্ধক্যজনিত কারণে হাঁটাচলায় অক্ষম হলেও অদম্য ইচ্ছাশক্তিতে পুত্রবধূর কাঁধে ভর করে তিনি ভোট দেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা সদর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৮৩ নম্বর কেন্দ্রের ৫ নম্বর বুথে ভোট দেন তিনি। মনোয়ারা খাতুন সদর উপজেলার বেগোপাড়া গ্রামের মৃত গোলাম রব্বানীর স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, বয়সের ভারে নুয়ে পড়লেও ভোট দেওয়ার ইচ্ছা ছিল তার প্রবল। সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে পুত্রবধূ রাজিয়া খাতুনের সঙ্গে ভ্যানে করে ভোটকেন্দ্রে আসেন তিনি। পরে পুত্রবধূর কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে বুথে প্রবেশ করেন। ভোট দেওয়া শেষে একইভাবে তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

ভোটকেন্দ্রে উপস্থিত অন্যান্য ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝেও এই দৃশ্য সাড়া ফেলে। অনেকে শতবর্ষী এই নারীর সচেতনতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন।

পুত্রবধূ রাজিয়া খাতুন বলেন, “আল্লাহ আমার শাশুড়িকে দীর্ঘ হায়াত দিয়েছেন। তিনি ভোট দিতে পেরে খুবই খুশি হয়েছেন। ভোট দেওয়া তার কাছে দায়িত্বের বিষয়।”

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম রেজা জানান, “মোছাঃ মনোয়ারা খাতুন নামে এক বৃদ্ধা পুত্রবধূর কাঁধে ভর করে ভোট দিতে এসেছিলেন। আমরা তাকে সর্বোচ্চ সহায়তা করেছি। ভোট দিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।”

তিনি আরও জানান, ৮৩ নম্বর কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭৮৭ জন এবং নারী ভোটার ১ হাজার ৮৬০ জন। বেলা ১১টা পর্যন্ত ১ হাজার ৩৪০টি ভোট পড়েছে, যা মোট ভোটের প্রায় ৩০ শতাংশ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল বলেও তিনি নিশ্চিত করেন।

দামুড়হুদার এই শতবর্ষী নারীর ভোটদান স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বয়সকে অগ্রাহ্য করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এ ঘটনা এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

নলডাঙ্গাকে ‘মডেল পৌরসভা’ গড়ার প্রত্যয় মেয়র প্রার্থী এ্যাড. জাহিদের

১১০ বছরেও থামেনি ভোটের টান

পুত্রবধূর কাধে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী মনোয়ারা

প্রকাশের সময় : ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬