সমালোচনা যেন পিছুই ছাড়ে না ঢাকাই চিত্রনায়িকা পরীমণির। প্রায়ই নিজের নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় চলে আসেন এই নায়িকা। বিশেষ করে ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই নানা বিতর্কের জন্ম দেন পরীমণি।
সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধন করতে যান পরীমণি। কিন্তু, সেখানে গিয়েও আলোচনার কেন্দ্রে পরিণত হন এই নায়িকা। যার নেপথ্যে ছিল তার খোলামেলা পোশাক।

পার্লার উদ্বোধনের এই অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হয়েছিল, তা অবশ্য জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিও ও ছবিতে পরীমণির সেই মুহূর্তগুলো দেখা যায়। দেখা যায়, উদ্বোধনের অনুষ্ঠানে পরীমণি একটি সবুজ রঙের স্লিভলেস ডিপনেক গাউন পরেছেন।
নায়িকার এমন খোলামেলা পোশাক ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই পরীমণির সেই ছবি-ভিডিওগুলো শেয়ার করে তার পোশাকের রুচি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। বিশেষ করে জনসমক্ষে এমন খোলামেলা পোশাক পরা নিয়ে তৈরি হয় সমালোচনা।

অনলাইন ডেস্ক 
























