ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পার্কিং করে রাখা বাসে আগুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • 31
blank

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই শফিয়ার রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাত কেউ বাসটিতে আগুন দিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

blank

চট্টগ্রামে রেলওয়ের জমি দখলমুক্ত করতে মহাব্যবস্থাপকের নির্দেশ

পার্কিং করে রাখা বাসে আগুন

প্রকাশের সময় : ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬