ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

blank

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২ মে) বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত জীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।  ্তিনি বলেন, “পাবনা প্রেসক্লাব শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি ৬৫ বছরের এক জীবন্ত ইতিহাস। এই ক্লাবের জায়গার সমস্যা সমাধানে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। আমরা দ্রুতই জায়গাটি বরাদ্দ দেব। এছাড়া ক্লাবের অবকাঠামোগত উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকেও বিশেষ বরাদ্দ প্রদান করা হবে।”

তিনি আরও যোগ করেন, “পাবনা ও রাজশাহী একই বৃন্তের দুটি ফুল। এ জেলা উপমহাদেশে মেধা ও মননের জন্য স্বীকৃত। উত্তরবঙ্গের উন্নয়নে সরকার পদ্মা-যমুনা ব্যারেজ প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে, যা বাস্তবায়িত হলে পাবনার সামগ্রিক চিত্র বদলে যাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। তবে বর্তমানে কিছু ক্ষেত্রে অপসাংবাদিকতা দেশের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সাংবাদিকদেরই এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকারের ভুল থাকলে ধরিয়ে দিন, কিন্তু ভালো কাজগুলোও জনগণের সামনে তুলে ধরুন।”

blank

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, (পাবনা-৫),  সেলিম রেজা হাবিব এমপি, (পাবনা-২), জেলা পরিষদ প্রশাসক জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ এবং বিশিষ্ট ব্যক্তিত্ব সোহানী হোসেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে দর্শকদের গানে মাতান জনপ্রিয় ক্লোজআপ ওয়ান তারকা মুহিন, লিজা এবং মুক্তা। এর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬