ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পানুয়াছড়া সীমান্তে বিজিবির অভিযানে ২৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

blank

খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ২৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন পানুয়াছড়া বিওপি ক্যাম্পের একটি টহলদল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ভুজপুর থানাধীন পানুয়াছড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর হারবাতলী এলাকায় কৌশলগতভাবে ফাঁদ পেতে অবস্থান নেয় টহলদল। বিকেল আনুমানিক ৫টার দিকে ভারত থেকে তিনজন চোরাকারবারি মাদক নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি বস্তা থেকে ২৪টি ছোট প্যাকেটে মোড়ানো মোট ২৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

জনপ্রিয় খবর
blank

নলডাঙ্গাকে ‘মডেল পৌরসভা’ গড়ার প্রত্যয় মেয়র প্রার্থী এ্যাড. জাহিদের

পানুয়াছড়া সীমান্তে বিজিবির অভিযানে ২৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

প্রকাশের সময় : ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬