ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া নৈতিক ও ঈমানি দায়িত্ব: ডা. শফিকুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • 23
blank

পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মক্কা নগরী আল্লাহর ঘর কাবা শরিফের কারণে বিশেষ মর্যাদাপূর্ণ। এটি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। সেখানে যেকোনো ধরনের হামলা হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব।

তিনি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারী হুতি হোক কিংবা অন্য কেউ—পবিত্র মক্কা নগরীতে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

blank

চট্টগ্রামে রেলওয়ের জমি দখলমুক্ত করতে মহাব্যবস্থাপকের নির্দেশ

পবিত্র মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া নৈতিক ও ঈমানি দায়িত্ব: ডা. শফিকুর রহমান

প্রকাশের সময় : ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬