ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পত্নীতলা বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

blank

নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ পত্নীতলা১৪ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

​শনিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার সীমান্তবর্তী চকিলাম ও কালুপাড়া এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।

​বিজিবি সূত্র জানায়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ধামইরহাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে চকিলামের চকশবুল এলাকার একটি সরিষা ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ হাজার ৬০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা।

blank

​অন্যদিকে, উস্তমবাদ এলাকার একটি পাকা রাস্তা থেকে ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ জব্দ করা হয়। তবে দুই অভিযানের কোনোটিতেই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

​পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

​জব্দকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানায় হস্তান্তরের করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

​পত্নীতলা বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশের সময় : ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬