ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলায় স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

blank

নওগাঁর পত্নীতলায় পুষ্টি, বহু উপাদানযুক্ত অনুপুষ্টি এবং ওয়াশ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সহায়ক উপকরণ বিপি মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’ এর আয়োজনে সিএইচসিপি, সেকমো, এফডব্লিউভিদের নিয়ে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রশিক্ষণে উপজেলা শ্বাস্থ্য কেন্দ্র হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহর সভাপতিত্ব এ সময় প্রশিক্ষণ সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন- কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট এর ডা. গীতা রাণী দেবী, ডা. বিথী মজুমদার, দি হাঙ্গার প্রজেক্টের টেকসই পুষ্টির লক্ষে বৈশ্বিক জোট কর্মসূচির টেকনিক্যাল এক্সপোর্ট ডা. সুবীর খিয়াং বাবু, পত্নীতলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন প্রমুখ।

প্রশিক্ষণে সারা বছর বাড়িতে উৎপাদিত দেশীয় শাক-সবজি, ফলমূল পরিবারের সকল সদস্যের প্রচুর পরিমাণে খাওয়া নিশ্চিত করতে হবে। সেজন্য দেশী শাক-সবজি ও ফলমূলের বীজ রোপন, সম্প্রসারণ ও সংরক্ষণ করতে হবে। দেশীয় ফলমূলের বীজকে খাদ্য তালিকায় রাখার বিষয়ে সকল মানুষকে সচেতন করে তুলতে হবে।

প্রত্যেক গর্ভবতীকে সুস্থ্য শিশুর নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্য বহু উপাদানযুক্ত অনুপুষ্টি (এমএমএস) সেবন নিশ্চিত করতে হবে। ১৫টি উপাদানযুক্ত এমএমএস গর্ভবতীর নরমাল ডেলিভারি নিশ্চিত করতে সহায়ক হবে। এজন্য কমিউনিটি ক্লিনিক থেকে এএনসি ও পিএনসি চেকআপ নিশ্চিত করে গর্ভবতীদের এমএমএস নিশ্চিত করা হবে।

এ সময় দি হাঙ্গার প্রজেক্টের পক্ষ থেকে ২৯টি কমিউনিটি ক্লিনিকে দেশীয় শাক-সবজি ও ফুলের বীজ এবং ব্লাডপ্রেসার মেশিন প্রদান করা হয়। পরবর্তীতে ব্লাডসুগার, ওজন পরিমাপক এবং মোয়াক টেপ প্রদান করা হবে বলেও ঘোষণা দেন।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

পত্নীতলায় স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

প্রকাশের সময় : ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫