নওগাঁর পত্নীতলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে অন্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এস.এম খালিদ সাইফুল্লাহ, কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নজিপুর পৌরসভার জামায়াতে আমীর মো. মোফাচ্ছেল হক প্রমুখ।
এ সময় বীর মুক্তিযুদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গত বছরের ন্যায় বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মোঃ সাজেদুর রহমান, পত্নীতলা (নওগাঁ) 



















