ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

blank

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় পত্নীতলা থানা ও নজিপুর পৌর শাখার আয়োজনে নজিপুর সরদার পাড়া দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ সামসুজ্জোহা খান জোহা, বিশেষ অতিথি ছিলেন- নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বাইজিদ রায়হান শাহিন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান।

এ সময় উপস্থিত ছিলেন- পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব, নজিপুর পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের। আরও উপস্থিত ছিলেন শাহির হোসেন শিপু, নাজমুল ইসলাম, সাদ্দাম হোসেন, বিপ্লব, রফিকুল, বাবলু, আবু তালেব, তামিম, সাখাওয়াত হোসেন, চপল, জাকির হোসেনসহ উপজেলা ও নজিপুর পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমূখ।

সমাবেশে যুবদলের ইতিহাস, ঐতিহ্য, গৌরব ও সাফল্য তুলে ধরে আগামী নির্বাচনকে সফল করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

এর আগে, সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মোনাজাত, আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণসহ অন্যান্য কর্মসূচী পালন করা হয়েছে।

blank

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫