ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলার বেস্ট পারফর্মার এস আই হিসেবে নির্বাচিত ফোরকান আহমেদ

blank

গত নভেম্বর মাসে দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ পটুয়াখালী জেলার বেস্ট পারফর্মার এস আই হিসেবে নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানায় কর্মরত এস আই ফোরকান আহমেদ। 

নিয়মিত টহল কার্যক্রম, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে তিনি দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।

তার এ সাফল্যে পটুয়াখালী জেলার পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এস আই ফোরকান আহমেদ তার এ অর্জনের জন্য পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে, তিনি কলাপাড়া থানার অফিসার ইনচার্জসহ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সহযোগিতা, দিকনির্দেশনা ও দলগত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘সহকর্মীদের সম্মিলিত সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন সম্ভব হতো না।’

এস আই ফোরকান আহমেদ এর এই অর্জন কলাপাড়া থানা পুলিশের জন্য যেমন গর্বের, তেমনি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল পুলিশ সদস্যদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

বরিশালে ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

পটুয়াখালী জেলার বেস্ট পারফর্মার এস আই হিসেবে নির্বাচিত ফোরকান আহমেদ

প্রকাশের সময় : ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫