ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে ৯ মাস পর মিলল ৫ পর্বতারোহীর মরদেহ

blank

নেপালের ইয়ালুং রি পর্বত থেকে নিখোঁজ হওয়ার প্রায় নয় মাস পর পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের নভেম্বরে তুষারধসের পর তারা নিখোঁজ হয়েছিলেন।

সোমবার (১০ আগস্ট) নেপালের পর্বত অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশন দুর্গম রোলওয়ালিং উপত্যকা থেকে মরদেহগুলোর সন্ধান পায়।

দোলাখা জেলার ইয়ালুং রি পর্বতের প্রায় ১৭ হাজার ৭১৭ ফুট উচ্চতায় মরদেহগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া পাঁচ পর্বতারোহীর মধ্যে তিনজন বিদেশি ও দুজন নেপালের নাগরিক।

নেপাল সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলেন কানাডার মার্কো ডি মার্সেলো, ইতালির মার্কোস কির্চলার, জার্মানির জ্যাকব স্ক্রেইবার এবং নেপালের পাদাম তামাং ও মেরে কার্কি।

অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা পূর্বা তেনজিং শেরপা জানান, মরদেহগুলো সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

গত বছরের নভেম্বরে তুষারধসে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে দুর্গম পর্বতাঞ্চল থেকে মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নয় মাসের অনুসন্ধানের অবসান হলো।

ইয়ালুং রি নেপালের উত্তর-পূর্বাঞ্চলের দোলাখা জেলার রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত একটি ১৮ হাজার ৪৭১ ফুট (৫ হাজার ৬৩০ মিটার) উঁচু পর্বত। নতুন পর্বতারোহীদের কাছেও এটি জনপ্রিয় একটি শৃঙ্গ। তবে হিমবাহ এলাকায় চলাচলের জন্য আরোহীদের প্রাথমিক দক্ষতা থাকা জরুরি।

প্রকাশের সময় : ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬