ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে সুনেরাহ-রেহানের রোম্যান্স

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • 36
blank

নেপালের মুস্তাং জেলার ‘জমসম’ শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশেষ করে এটি বলিউড নির্মাতাদের পছন্দের লোকেশন। 

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ হাজার ফুট উঁচুতে অবস্থিত এই শহরেই চিত্রায়িত হয়েছে সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহানের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’।

জানা যায়, মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র ঠাণ্ডার মধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে গানটির। ‘ও জান’ মিউজিক ভিডিওর মাধ্যমে এই প্রথম একসঙ্গে পর্দায় দেখা যাবে সুনেরাহ ও রেহানকে। ব্যতিক্রমী লোকেশন ও সিনেমাটিক ভিজ্যুয়ালের কারণে পুরো শুটিং অভিজ্ঞতাই ছিল ভিন্নরকম।

blank

এটি গত বছর আলোচিত গান ‘ময়না’-র পর একই টিমের দ্বিতীয় প্রজেক্ট। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল।

এবার সুরে নতুন মাত্রা যোগ করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজনও করেছেন আভ্রাল।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

নেপালে সুনেরাহ-রেহানের রোম্যান্স

প্রকাশের সময় : ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬