ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নীরবতা প্রসঙ্গে ভক্তদের উদ্দেশে কী বললেন শাকিব খান?

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • 65
blank

ঢালিউডে শাকিব খান মানেই আলোচনার ঝড়। নতুন সিনেমা হোক কিংবা একঝলক নতুন লুক সবকিছুই মুহূর্তে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে চলে আসে। সেই ধারাবাহিকতায় আবারও একেবারে রাজকীয় অবতারে ধরা দিয়ে আলোচনার শীর্ষে উঠে এলেন ঢালিউড মেগাস্টার। নতুন লুকের সঙ্গে তার লেখা একটি অর্থবহ ক্যাপশন যেন নীরবেই অনেক কথা বলে গেল।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত নতুন একটি ছবি প্রকাশ করেন অভিনেতা। আর এতেই শুরু হয়েছে আলোচনা।

ধবধবে সাদা রঙের রাজকীয় শেরওয়ানি স্টাইল কোট ও ম্যাচিং প্যান্টে তাকে দেখাচ্ছিল একেবারে অভিজাত ও দাপুটে। কোটের কলার ও হাতায় সোনালি সুতোর নিখুঁত কারুকাজ লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা। চোখে স্টাইলিশ সানগ্লাস, পরিপাটি চুল ও গোঁফ-দাড়িতে শাকিব যেন সত্যিই এক ‘প্রিন্স’ যার উপস্থিতি নীরব হলেও প্রভাব গভীর।

ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি জোরালো শোনায়।’ – এই একটি বাক্যেই যেন তার আত্মবিশ্বাস, অভিজ্ঞতা আর সময়কে বুঝে নেয়ার পরিপক্বতা স্পষ্ট হয়ে উঠেছে।

শাকিবের এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘মেগাস্টার রাজার মতো ছিলেন, আছেন, থাকবেন! প্রিন্স-এর জন্য শুভকামনা।’ আরেকজনের মন্তব্য, ‘শহর জানবে, প্রিন্স আসছে; ভয়ে কাঁপবে সব দালালেরা।’

এর আগের দিন, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্পোরেট শোতেও এই একই সাদা কোটে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শাকিব খান। সেখানে বরবাদ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ বলে দর্শকদের মাতান তিনি। পাশাপাশি নিজের ক্যারিয়ারের আমূল পরিবর্তন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেন।

‘জিল্লু’ প্রসঙ্গে শাকিব বলেন, ‘শুধু সিনেমাতে না, রিয়েল লাইফে আমার চারপাশে অনেক জিল্লু আছে যারা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে।’

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

নীরবতা প্রসঙ্গে ভক্তদের উদ্দেশে কী বললেন শাকিব খান?

প্রকাশের সময় : ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫