ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সরাইল উপজেলা বিএনপির দাবি

নিশ্চিত পরাজয় জেনেই রুমিন ফারহানা অশালীন বক্তব্য দিচ্ছেন

blank

ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা’র বক্তব্যে’র তীব্র নি’ন্দা জানিয়েছে সরাইল উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ,বি,এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নিজের নিশ্চিত পরাজয় জেনেই ব্যারিস্টার রুমিন ফারহানা অশা’লীন বক্তব্য বলে বেড়াচ্ছে। এছাড়াও এগুলো জেলা বিএনপির সভাপতির সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অর্জিত সুনাম ক্ষুন্ন করার ব্যর্থ চেষ্টা বলেও মনে করছে সরাইল উপজেলা বিএনপি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নিজের এক বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি মনোনীত জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে ইঙ্গিত দিয়ে রোহিঙ্গা মন্তব্য করে তার নির্বাচনী প্রচারণায় জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল অংশগ্রহণ করায় তাকে ইঙ্গিত দিয়ে বলেন, আওয়ামীলীগের আমলে দেখতাম সদর আসনের এমপি সরাইল-আশুগঞ্জে মাতব্বরি করতো, এখনও সেই চিত্র দেখতে পাচ্ছি। সদরের এমপি এখানে ঘুরে কেনো সদরে কি ব্যালট বাক্স ছাপানো হয়ে গেছে। সেকি এখনই নিজে পাশ করে ফেলেছে মনে করছে যে নিজের নির্বাচন বাদ দিয়ে সরাইলে পরে থাকে।

এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানার এই বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পরলে ক্ষোভে ফেটে পড়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা -কর্মী। তাৎক্ষনিক স্ব স্ব অবস্থান থেকে প্রতিবাদ জানাতে থাকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

সরাইল উপজেলা বিএনপির দাবি

নিশ্চিত পরাজয় জেনেই রুমিন ফারহানা অশালীন বক্তব্য দিচ্ছেন

প্রকাশের সময় : ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬