ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 50
blank

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মতবিনিময় এবং প্রাক–প্রস্তুতিমূলক সভা করবে। 

রোববার (২৬ অক্টোবর) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সভাটি বৃহস্পতিবার বেলা ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এবং সভায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, এই গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সরকারের মোট ৩১টি বিভাগের সঙ্গে আলোচনা হবে।

জনপ্রিয় খবর
blank

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কলাপাড়া বিএনপির আনন্দ মিছিল

নির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার

প্রকাশের সময় : ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫