ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকে ঘিরে পাহাড়ে অরাজকতা সৃষ্টির পায়তারা চালছে: সিএইচটি সম্প্রীতি জোট

blank

সিএইচটি সম্প্রীতি জোট পাহাড়ের বিভিন্ন সমস্যা এবং সংকট থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ পাহাড়ে অরাজকতায় সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন সিএইচটি সম্প্রীতি জোট এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক। 

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা ও বর্তমান পরিস্থিতিতে যারা ভোট, ব্যাংককে পুঁজি করে পাহাড়ে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানান। আমরা চাই না পাহাড়ে আর কারো ঘর-বাড়ি অথবা প্রাণহানি ঘটুক। আমরা চাই পাহাড়ে পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বসবাস হোক। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।

এ সময় সংবাদ সম্মেলনে শুরুতেই সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকের অধিকার নিশ্চিতকরণ এবং মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় পার্বত্য জেলায় ১৪টি সম্প্রদায়ের সম্প্রীতির ঐক্যের বন্ধনে সিএইচটি সম্প্রীতি জোটের দাবিগুলো উপস্থাপন করেন।

এতে সিএইচটি সম্প্রীতি জোট এর সিনিয়র সদস্য শাহীন আলম, সিএইচটি সম্প্রীতি জোট খাগড়াছড়ির সদস্য মোঃ মোক্তাদির, সদস্য নিজাম উদ্দিন, সিএইচটি সম্প্রীতি জোট চট্টগ্রামের সদস্য জিরা বাবু, রামগড় এর সংগঠক আই এইচ রাফি উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

নির্বাচনকে ঘিরে পাহাড়ে অরাজকতা সৃষ্টির পায়তারা চালছে: সিএইচটি সম্প্রীতি জোট

প্রকাশের সময় : ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬