ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

blank

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। 

নির্বাচনকেন্দ্রিক যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে যৌথবাহিনীর সমন্বয়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে যানবাহন তল্লাশি করা হচ্ছে। চেকপোস্টে তল্লাশিকালে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে বৈধ কাগজপত্র দেখাতে না পারা ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন আটক করা হয়।

blank

পুলিশ আরও জানায়, নির্বাচন ঘিরে সহিংসতা, নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং জননিরাপত্তা রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জেলা পুলিশের এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

প্রকাশের সময় : ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬