ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

blank

গোপালগঞ্জে গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ থাকা মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। 

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় প্রেসক্লাব গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জামিলা ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি তার স্বামীকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, গত ৮ নভেম্বর রাত ৯ টার দিকে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামে আরেক ব্যবসায়ী। এরপর থেকেই কোন সন্ধান পাওয়া যায়নি মিজানের, বন্ধ রয়েছে তার সব কয়টি মোবাইল নাম্বার।

আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ সকল জায়গায় খোঁজ খবর না পাওয়ার পরে গত ১০ নভেম্বর গোপালগঞ্জ সদর থানায় নিখোঁজ এর একটি জিডি করে তার স্ত্রী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ মিজানুর রহমানের পিতা হারেজ মোল্লা, ছোট ভাই হিরু মোল্লাসহ পরিবারের লোকজন।

blank

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫