ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ নিপনকে পানছড়ি থেকে উদ্ধার করেছে বিজিবি

blank

খাগড়াছড়ি জেলা সদরের তেতুলতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া নিপন দেওয়ান চাকমা (২৮)-কে উদ্ধার করেছে পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি)র লোগাং জোন। নিপন দেওয়ান খাগড়াছড়ি সদরের এপিবিএন সংলগ্ন তেতুলতলা এলাকার তরুণ আলো দেওয়ানের ছেলে।

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজের বিষয়টি জানিয়ে নিপনের স্বজনরা পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি)র লোগাং জোনের সহায়তা চান।

খবর পেয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা)-এর নির্দেশনায় সুবেদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গঠন করা হয়। টহল দল সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশি চালিয়ে রাত ১১টার দিকে পানছড়ি সীমান্ত থেকে নিপন চাকমাকে উদ্ধার করে এবং তার পরিবারের নিকট হস্তান্তর করে।

প্রকাশের সময় : ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫