ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের তিন দিন পর মাটি চাপা লাশ উদ্ধার

blank

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর খালের চড়ে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ফেরদৌস মুন্সি ওই গ্রামের রহমান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত নয়টায় নিজ বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পরই নিখোঁজ হন ফেরদৌস। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ রোববার সকালে সাপুড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি কাটার দৃশ্য দেখতে পায়। পরে সন্দেহ হলে সেখান থেকে মাটি সরানোর পরই তার লাশ দেখতে পায়। এ সময় লাইলনের রশি দিয়ে তার গলায় ফাঁস দেয়া ছিলো এবং পরনে একটি শর্টপ্যান্ট ও একটি গেঞ্জি ছিলো।

মরদেহ উদ্ধারের খবরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, মৃত ব্যক্তিকে গলায় লাইলনের রশি দ্বারা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া, তার বাম হাতের বুড়ো আঙুল কাটা রয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

নিখোঁজের তিন দিন পর মাটি চাপা লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬