ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী যাত্রীকে কোমরের বেল্ট খুলে পেটানোয় যুবক, পরে গ্রেপ্তার

blank

ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেনে আসন নিয়ে বিরোধের জেরে এক নারী যাত্রীকে বেল্ট দিয়ে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

বার্তা সংস্থা ও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোরেগাঁও থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসগামী হারবার লাইনের একটি ট্রেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনে রিজওয়ান আনসারির সঙ্গে এক নারী যাত্রীর বসার আসন নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, তখন আনসারি নিজের পরনের বেল্ট খুলে ওই নারীকে মারধর করেন এবং অশালীন ভাষায় গালাগাল করেন।

ট্রেনে থাকা অন্য এক যাত্রী পুরো ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর আন্ধেরি রেলওয়ে পুলিশ (জিআরপি) অভিযানে নামে। প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রিজওয়ান আনসারির অবস্থান শনাক্ত করে মুম্বাইয়ের ওয়াদালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নারীর সম্মানহানির উদ্দেশ্যে আঘাত ও ফৌজদারি বলপ্রয়োগের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৭৪ ধারায় মামলা করা হয়েছে।

প্রকাশের সময় : ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২৬