ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাম বদল করে ফরিদপুরে আবারও নকল দুধ তৈরি: দুই লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

blank

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা বাজারে নাম পরিবর্তন করে পুনরায় নকল দুধ উৎপাদনের অভিযোগে ‘সরকার ডেইরি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে ফরিদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেমরা বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় নকল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং প্রায় ২ হাজার লিটার নকল দুধ ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অলিউর রহমান ও রহিম নামের দুই ব্যক্তি প্রতিষ্ঠানটির মালিক। তারা দীর্ঘদিন ধরে দুগ্ধজাত পণ্য ও শিশু খাদ্যে ক্ষতিকর ভেজাল মিশিয়ে বাজারজাত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত ২ এপ্রিল একই স্থানে তাদের পরিচালিত ‘দুধক ডেইরি ফার্ম’-এ অভিযান চালায় প্রশাসন। সে সময় নকল দুধ তৈরির সরঞ্জামের পাশাপাশি ৯ ড্রাম সয়াবিন তেল, ৬ ড্রাম জেলি এবং কয়েক ড্রাম নকল ঘি জব্দ ও ধ্বংস করা হয়। ওই অভিযানে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।

প্রশাসনের নজর এড়াতে পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘সরকার ডেইরি ফার্ম’ রাখা হয় এবং পুনরায় নকল দুধ উৎপাদন শুরু করা হয় বলে অভিযোগ ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানাটি সিলগালা করা হয়।

সূত্র আরও জানায়, ভাঙ্গুড়া উপজেলাতেও অলিউর রহমানের মালিকানাধীন একটি ভেজাল ঘি ও নকল দুধ তৈরির কারখানা রয়েছে। গত ২২ মে সেখানে পরিচালিত অভিযানে নকল দুধ ও ভেজাল ঘি তৈরির বিভিন্ন সরঞ্জাম, জেলিসহ ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়। একই সঙ্গে ওই কারখানাকেও ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “ভেজাল দুধ ও ঘি উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়েছে।”

তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকীতে জাসদের স্মরণসভা অনুষ্ঠিত

নাম বদল করে ফরিদপুরে আবারও নকল দুধ তৈরি: দুই লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশের সময় : ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬