ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়ায় অবস্থিত দৈনিক চলনবিল প্রবাহ পত্রিকার কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় তাকে আন্তরিকভাবে স্বাগত জানান দৈনিক চলনবিল প্রবাহ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হক খোকন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, দৈনিক চলনবিল প্রবাহ-এর ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন রিপন, বার্তা সম্পাদক হাবিবুর রহমান, চলনবিল মিডিয়া লিমিটেডের পরিচালক সিরাজুল ইসলাম নান্নু, এস এম শাহিন মাহমুদ, তোজাম্মেল হক বকুল, বেলাল হোসেন ও ফারুক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ৭১ টিভির জিএম কামরুজ্জামান, নৌবাহিনী সাবেক কর্মকর্তা আবু সালেক মোঃ মুসা, ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক রিমন মোল্লা এবং নির্মাতা মোস্তাফিজুর রহমান শাকিল।
পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল আজিজ চলনবিল প্রবাহ-এর প্রচার ও প্রসারসহ পত্রিকার সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। দৈনিক হিসেবে ঘোষণাপত্র প্রাপ্তিতে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করে বলেন, চলনবিল প্রবাহ চলনবিল অঞ্চলের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ওই অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও বাস্তবচিত্র যথাযথভাবে উপস্থাপন করবে।

তিনি পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে বলেন, চলনবিল প্রবাহ-এর নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাঠক ও দর্শক ঘরে বসেই সহজে সংবাদ ও প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন।
আগামী দিনে পত্রিকার প্রচার ও প্রসারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
পরিদর্শন শেষে উপস্থিত সুধীজনদের সঙ্গে তিনি ইফতারে অংশগ্রহণ করেন।

স্টাফ রিপোর্টার 













