নাটোরে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি পর্যায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সদর উপজেলার কানাইখালী মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা।
এছাড়াও অনুষ্ঠানে নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহিদুল হক সরকার, সাবেক সভাপতি ফারাজী আহমেদ রফিক বাবন, নাটোর জেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরের ছাত্র ও ছাত্রীরা ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, হকি ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার ফলাফলে ক্রিকেটে ছাত্রী বিভাগে ছাতনী উচ্চ বিদ্যালয় এবং ছাত্র বিভাগে পাইকোর দল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। ভলিবলে ছাত্রী বিভাগে নববিধান বালিকা উচ্চ বিদ্যালয় এবং ছাত্র বিভাগে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

নাটোর প্রতিনিধি 



















