ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ৩৫ বছর পর প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সরকারী জমি উদ্ধার

blank

নাটোর শহরের দক্ষিণ চৌকির পাড় এলাকায় হোমিওপ্যাথি কলেজ সংলগ্ন ৩৫ বছর পর ১.৩৭ একর সরকারী জমি উদ্ধার করেছে প্রশাসন। যার মূল্য প্রায় ১৪ কোটি টাকা। সোমবার (১০ আগষ্ট) জেলা প্রশাসনের নির্দেশে অবৈধ দখলদার দক্ষিণ চৌকির পাড় এলাকার মহসিন আলী ওরফে সোনার নিকট থেকে এই জমি উদ্ধার করা হয়।

উদ্ধার কৃত সম্পত্তির চারদিকে লাল নিশানা এবং জেলা প্রশাসকের মালিকানা সাইনবোর্ড স্তাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী,নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন,পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) জানান, সরকারী ১ নং খাস খতিয়ানভুক্ত পুকুরটি প্রায় ৩৫ বছর যাবত বেদখল ছিল। উদ্ধার কৃত এই সম্পত্তি সায়রাত ভূক্ত করে সরকারী ভাবে ইজারার ব্যবস্থা করা হবে।

প্রকাশের সময় : ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬