রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন (রাবিয়ান) নাটোর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ জানুয়ারি) নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১ টার দিকে শুরু হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানে রাবিয়ান নাটোর জেলা সভাপতি নাটোরের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাবিয়ান বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন- নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি শামসুল ইসলাম মল্লিক, নাটোর জেলা রাবিয়ানের সদস্য সাইফুল ইসলাম পলাশ, হাবিবুল ইসলাম হেলাল, আবু হাসান তালুকদার, শ্রী অরুন ঘোষ, আব্দুর রহিম, শাজাহান আলী, সাংবাদিক মুক্তার হোসেন ও এম জাহীদুল হুদা ফরহাদ, অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ রাবিয়ানের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই অনুষ্ঠানে কয়েকশত রাবিয়ান অংশ নেন এবং স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এর আগে সকালে তারা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।

নাটোর প্রতিনিধি 




















