ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বিশ্ব জলাভূমি দিবস পালিত

blank

‘লোকজ জ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্যে করি জলাভূমি সংরক্ষণ’-এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। বিবিসিএফ বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশনের সহযোগিতায় জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্র নাটোর এ সভার আয়োজন করে। এ উপলক্ষ্যে সোমবার (০২ ফেব্রুয়ারী) দুপুরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্র নাটোরের সভাপতি ড. হেলাল উদ্দিন মৃধা। আলোচনা সভায় বক্তব্য রাখেন করেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের নাটোর জেলা প্রতিনিধি মো. শহীদুল হক সরকার এবং সদ্য সাবেক সভাপতি বাসস নাটোর সংবাদদাতা ফারাজী আহম্মদ রফিক বাবন , জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম ।

সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্মের জন্যে নিরাপদ আবাস ভূমির জন্যে পরিবেশ এবং জীববৈচিত্র্যের সুরক্ষা প্রদান একান্ত অপরিহার্য। আর এজন্যে প্রয়োজন সুরক্ষিত জলাভূমি। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। বক্তারা চলনবিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্যে চলনবিল কর্তৃপক্ষ গঠনের জন্যে সরকারের নিকট দাবী জানান ।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

নাটোরে বিশ্ব জলাভূমি দিবস পালিত

প্রকাশের সময় : ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬