ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে দাবি আদায়ে শিক্ষকদের কর্মবিরতি

blank

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)-এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাটোরে সোমবার থেকে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। 

চার দফা দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি চলবে জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষকদের কর্মবিরতিতে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

নাটোর বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল করিম বলেন, ‘আমাদের চার দফা দাবি গুলো হলো ‘সহকারী শিক্ষক’ পদটি ৯ম গ্রেডের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ করতে হবে, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করতে হবে, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান ও ২০১৫ সালের পূর্বের ন্যায় সহকারী শিক্ষকদের ৩টি অথবা ২টি ইনক্রিমেন্টসহ অর্জিত বেতন-ভাতা নিশ্চিত করতে হবে।’

তাদের চারটি দাবি মানা না হলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

নাটোর বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আফিফ বলেন, ‘রুটিন অনুসারে আজকে আমাদের গণিত পরিক্ষা ছিলো। সকাল ১০টা থেকে। পরিক্ষা দিতে এসে দেখি ক্লাস রুম বন্ধ। পরে জানতে পারি চার দফা দাবি আদায়ে শিক্ষকরা পরিক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এতে করে আমরা পিছিয়ে পড়ছি।’

অভিভাবক মুক্তার হোসেন জানান, ‘স্কুলে শিক্ষার্থীদের এখন বার্ষিক পরীক্ষা চলমান। শিক্ষার্থীরা পরিক্ষা দিতে এসে জানতে পারে স্কুলের কার্যক্রম বন্ধ রেখেছে শিক্ষকরা। এতে করে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি শিক্ষকদের কর্মবিরতি বাতিল করে শিক্ষা কার্যক্রম সচল করা হোক।’

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বিভিন্ন সময়ে একাধিক বার মোবাইল ফোনে ফোন দিলেও ফোন রিসিভ করেননি।

জনপ্রিয় খবর
blank

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কলাপাড়া বিএনপির আনন্দ মিছিল

নাটোরে দাবি আদায়ে শিক্ষকদের কর্মবিরতি

প্রকাশের সময় : ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫