ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

blank

নাটোরে ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’- এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, রাজশাহী কলেজের সাবেক আধ্যাপক আশীষ কুমার সান্যাল, নাটোর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সাজু আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষের পরম বন্ধু। তাই নিয়মিত বই পড়তে হবে। বই মানুষকে সমৃদ্ধ করে। তাই সকল পাবলিক লাইব্রেরীকে সক্রিয় করতে হবে, মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। তবেই মেধাবী জাতি গড়ে উঠবে। ভাল মানের বেসরকারি গ্রন্থাগারগুলোকে সহযোগিতা করতে।

অনুষ্ঠানে চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা এবং বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

নাটোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রকাশের সময় : ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬