ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরকে শান্তি ও উন্নয়নের এলাকা হিসেবে প্রতিষ্ঠা করব: ধানের শীষ প্রার্থী দুলু

blank

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরকে শান্তি ও উন্নয়নের এলাকা হিসেবে প্রতিষ্ঠা করব। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ছাতনী ইউনিয়নের ছাতনী ভাটপাড়া গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুকালে এসব কথা বলেন তিনি।

এ সময় দুলু বলেন, ২০০১ থেকে পাঁচ বছর তিনি মন্ত্রী ছিলেন। সে সময় নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরের কোন উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যহত রাখবেন।

তিনি আরও বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। নারী ও কৃষকরা এই কার্ডের মাধ্যমে ৫ বছর সকল সুযোগ সুবিধা পাবেন।

ছাতনী ইউনিয়নের আগদিঘা, মাঝদিঘা, ছাতনী দিয়ার, কেশবপুর, বারোঘড়িয়া, পন্ডিতগ্রাম, ঘোড়াগাছা, ভাটোদারা, ফরিদপুর আমহাটিসহ ১০টি স্থানে সভা সমাবেশে বক্তব্য রাখা ছাড়াও তিনি এলাকার মানুষের কাছে ভোটের প্রচার করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।

জনপ্রিয় খবর
blank

এমএসিপিএম : যেখানে একসাথে পড়েন সামরিক, পুলিশ, আইনজীবী ও কর্পোরেট কর্মকর্তারা

নাটোরকে শান্তি ও উন্নয়নের এলাকা হিসেবে প্রতিষ্ঠা করব: ধানের শীষ প্রার্থী দুলু

প্রকাশের সময় : ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬