ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন নেতৃত্বে পুপরোয়া: সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক আবু সাদাত

blank

সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক আবু সাদাত (বাম পাশ থেকে)

বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অফিসার্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া)–এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান আবু মিয়া আকন্দ (তুহিন) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত।

শুক্রবার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির পরিচালক মুহাম্মাদ ইমতিয়াজ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহ-পরিচালক আনোয়ার হাবীব কাজল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইইউবিএটি’র ব্র্যান্ডিং ও পাবলিক রিলেশনস অফিসের পরিচালক আল আমিন শিকদার সিহাব এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এসএম মহিউদ্দিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর ও জনসংযোগ বিভাগের প্রধান জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান ফারাবী।

অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারইস্ট ইউনিভার্সিটির যুগ্ম রেজিস্ট্রার মামুন-উল মতিন, সহ-অর্থ সম্পাদক ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর জনসংযোগ কর্মকর্তা সাদিক হাসান পলাশ। দপ্তর ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে রয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনসংযোগ বিভাগের পরিচালক তারেক ওমর।

প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-পরিচালক আবু হাশেম রনি, সহ-সম্পাদক ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির জনসংযোগ বিভাগের প্রধান মোশাররফ হোসাইন। ক্রীড়া সম্পাদক মেরিট ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মনজুর হোসাইন, সহ সম্পাদক ব্র্যাক ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের ডেপুটি ম্যানেজার ফাতিউস ফাহমিদ সৌরভ।

সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, সহ-সাংস্কৃতিক সম্পাদক আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শামসুল হক। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক হিসেবে রয়েছেন বিইউএইচএস নির্বাহী কর্মকর্তা হাসিনা এনজেল।

ইসি সদস্য হিসেবে রয়েছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহ-পরিচালক ওয়াহিদুজ্জামান, নর্দান ইউনিভার্সিটির যুগ্ম পরিচালক শেখ মাহবুব, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক সহকারী পরিচালক বদিউজ্জামান সোহেল এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী পরিচালক মো. ফায়জ্জুল্লাহ।

সমিতির উপদেষ্টা পরিষদে রয়েছেন ইউজিসির পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, স্যোসাল ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান টিপু, পুপরোয়ার সাবেক সভাপতি লুৎফর রহমান, সদ্য বিদায়ী সভাপতি মনিরুল ইসলাম রিন্টু, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক বেলাল আহমেদ এবং পুপরোয়ার সাবেক সহ-সভাপতি ড. হাসান সাইমুম ওয়াহাব।

পুপরোয়া বিশ্বাস করে – উচ্চশিক্ষার অগ্রগতি, আন্তর্জাতিক সংযোগ, কৌশলগত তথ্য ব্যবস্থাপনা ও বিশ্ববিদ্যালয়ের সুনাম নির্মাণে জনসংযোগ পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে জনসংযোগের পেশাগত মর্যাদা বৃদ্ধি, প্রশিক্ষণ, গবেষণা ও নীতিগত উন্নয়নের জন্য কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

জনপ্রিয় খবর
blank

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কলাপাড়া বিএনপির আনন্দ মিছিল

নতুন নেতৃত্বে পুপরোয়া: সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক আবু সাদাত

প্রকাশের সময় : ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫