ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নগরফুল পাঠশালার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

blank

নগরফুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি “শীত আসবে, শিশু হাসবে — উষ্ণতার পরশে”-এর ৭ম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সাগরিকার জেলে পাড়ায় নিজস্ব স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরফুল পাঠশালা পরিচালক আয়েশা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের চেয়ারম্যান বায়েজিদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের সম্মানিত সভাপতি মোহাইমেনুর রহমান মাহিম এবং কার্যকরী সদস‍্য আল রিজোয়ান চৌধুরী।

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরফুল শীত ইভেন্টের আহ্বায়ক শামিবুল হাসান শামীম, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম তুষারসহ নগরফুলের বিভিন্ন শাখার মালীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই সদ‍্যই প্রয়াত বিপ্লবী শরীফ ওসমান হাদির স্মরণে নিরবতা পালন এবং দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

অতিথির বক্তব্যে বলেন, নগরফুল বহু বছর ধরে মানবিক কাজের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু একটি দায়িত্বই নয় বরং এটি এক ধরনের মানবিক কর্তব্য।

নগরফুল চেয়ারম্যান বায়েজিদ সুমন বলেন, ‘জাতির ভবিষ্যৎ শিশুদের জন্য শীতের কষ্ট যেন বাধা হয়ে না দাঁড়ায়- এই লক্ষ্যেই আমরা এক দশকেরও বেশি সময় ধরে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা চাই প্রতিটি শিশুর মুখে হাসি ফুটুক।’

পাঠশালা পরিচালক আয়েশা আক্তার বলেন, নগরফুলের এই আয়োজন আরো সুদীর্ঘ হবে এবং যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় নগরফুলদের মাঝে উষ্ণতা পৌঁছে যাচ্ছে তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

নগরফুল পাঠশালার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০১:১২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫