ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৪২ লিটার চোলাই মদসহ দুই মহিলা গ্রেফতার

blank

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৪২ লিটার চোলাই মদসহ দুই মহিলা গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে মান্দা থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ঘাটকৈর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের সিপেন উরাও-এর স্ত্রী আলোবতি উরাও (৫২) এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

পুলিশ জানায়, বসতবাড়ির দক্ষিণ দুয়ারী টিনের ছাপরা ঘরের ভেতর কাঠের খাটিয়ার নিচে লুকিয়ে রাখা একটি বড় সিলভারের পাতিল উদ্ধার করা হয়। পাতিলটির মুখ পলিথিন দিয়ে বাঁধা ছিল এবং এর ভেতর থেকে ২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ বা ‘ওয়াশ’ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই উপকরণের আনুমানিক বাজারমূল্য ৬,০০০ টাকা।

এদিকে আত্রাই থানা পুলিশের অপর এক মাদকবিরোধী অভিযানে বিকেলে সরস্বতী চৌধুরী (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৃত রাম সংকর চৌধুরীর স্ত্রী। তল্লাশিকালে তার কাছ থেকে ২২ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন উভয় স্থানেই চোলাই মদ তৈরির আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৪২ লিটার চোলাই মদসহ দুই মহিলা গ্রেফতার

প্রকাশের সময় : ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬