জমিয়াতী উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মুফতি ওমর ফারুক শরীফ (কুয়াকাটা) পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।
এক সভায় মুফতি ওমর ফারুক শরীফ বলেন, দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবিএম মোশাররফ হোসেনের নেতৃত্ব সময়োপযোগী ও অপরিহার্য। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চুন্নুসহ জামিয়াতে উলামায়ে ইসলাম-এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পটুয়াখালী প্রতিনিধি 



















