ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু

blank

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৩২ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ জনে।

এ সময়ের মধ্যে ২৪ ঘণ্টায় ১২৫ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৩০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮ হাজার ২৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

blank

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে নৌকা বাইচ

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬