ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে নতুন জালিম আবির্ভূত হয়েছে : তারেক রহমান

blank

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে একটি নতুন জালিম আবির্ভূত হয়েছে। যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। জনগণ একটি রাজনৈতিক দলকে গুপ্ত পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।

তিনি আরও বলেন, একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগে প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, নেতাদের বলব, ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কি হয়- সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।

এর আগে, দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছানোর পর বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনসভায় উপস্থিত হন তিনি।

জনপ্রিয় খবর
blank

বিএনপি-জামায়াতের সংঘর্ষে ইউনিয়ন আমীরসহ আহত ১০॥ ১২টি বাড়ি-দোকান ভাংচুর ॥ আটক চার

দেশে নতুন জালিম আবির্ভূত হয়েছে : তারেক রহমান

প্রকাশের সময় : ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬