ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা

blank

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে দর্শনায় অবস্থিত কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেডের ৮৮তম আখ মাড়াই উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘চিনিকলসমূহ আধুনিকায়ন, উন্নত জাত উদ্ভাবন, আধুনিক চাষপদ্ধতি, পণ্য বহুমুখীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।’

শিল্প উপদেষ্টা আরো বলেন, ‘কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান- যা চিনি, স্পিরিট, ভিনেগার, জৈব সারসহ নানাবিধ পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে।’

blank

আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রশিদুল হাসান, খুলনা রেঞ্জ ডিআইজি  মো. রেজাউল হক, পিপিএম; জেলা প্রশাসক  মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ আখ চাষি, মিলের কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্ধ।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক কেরুকে কিভাবে আরো বড় প্রতিষ্ঠানে পরিণত করা যায়, কিভাবে কেরুর উতপাদন বাড়ানো যায়,  আখ চাষি ও শ্রমিকদের প্রতি সেই আহ্বান জানান।

এই চিনি কলে চলতি (২০২৫-২০২৬) মাড়াই মৌসুমে ৭৬ হাজার মে. টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ আখ চাষিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫