ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব বন্ধ কল-কারখানা ধাপে ধাপে সচল করা হবে: তারেক রহমান

blank

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের বন্ধ হয়ে থাকা সব কল-কারখানা পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব কারখানাই সচল করা হবে। কারণ, শ্রমিকদের জীবনমান উন্নত হলেই দেশের সার্বিক কল্যাণ সম্ভব।

শুক্রবার (১ মে) বিকেলে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, অতীতের স্বৈরাচারী সরকারগুলো সাধারণ শ্রমিকদের ভাগ্য নিয়ে কেবল ছিনিমিনিই খেলেছে।

কৃষক ও শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান জানান, এখন থেকে শ্রমিক পরিবারের সুবিধার্থে তাদের স্ত্রীরা ‘ফ্যামিলি কার্ড’ পাবেন। এছাড়াও কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং তাদের জন্য বিশেষ কার্ড তৈরির কার্যক্রমও চলমান রয়েছে।

দেশের অধিকাংশ মানুষ গ্রামকেন্দ্রিক এবং তারা সেচের জন্য সময়মতো পর্যাপ্ত পানি পান না—এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পানি সংকট নিরসনে সরকার ইতোমধ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছে। কৃষক এবং শ্রমিক সমাজের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারলেই সমগ্র বাংলাদেশের চিত্র বদলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনপ্রিয় খবর
blank

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে রেজিস্ট্রারসহ একাধিক প্রশাসনিক দপ্তরে তালা, স্থবির বরিশাল বিশ্ববিদ্যালয় 

দেশের সব বন্ধ কল-কারখানা ধাপে ধাপে সচল করা হবে: তারেক রহমান

প্রকাশের সময় : ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬