ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
কবিতা

দূরত্ব…

  • শাহনাজ জেবা
  • প্রকাশের সময় : ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 210
blank

আমরা শুধু দূরেই যেতে চেয়েছি;
আমাদের ছোট্ট দোচালা টিনের ঘর,
পান বরজে সোনা কুঁচের মালা
লোডশেডিং এ ঝোঁপালো লতায়
মধু মঞ্জুরীর মাতাল হাওয়া-
এই সবকিছুকে ছাপিয়ে…

আমরা শুধু ভুলেই যেতে চেয়েছি;
সকাল বেলায় শিশির ভেজা ঘাস
শীতের ভোরে ঘাসফড়িং এর লাজ,
বর্ষা ভেজা সোঁদা মাটির ঘ্রাণে –
নতুন বাণের রঙবেরঙের মাছ….

আমরা শুধু আলোই ছুঁতে চেয়েছি;
জোনাক পোঁকার জলা নেভার খেলায়
শরৎ ফোটা শিউলি ফুলের খামে,
মাতাল করা উড়ো সবুজ বনে
ঘোমটা খোলা দুঃখ রাতের গান..

হঠাৎ দেখি ঘুম জাগা এক রাতে-
আছিই বেঁচে স্মৃতির দেয়াল ঘিরে…

আমার হৃদয় ভরা ঘরে ফেরার টান
বাজে বক্ষ জুড়ে হারিয়ে ফেলা তান;
মাঝে সাত সমুদ্র তেরো নদীর পাড়
বুকে রক্তঝরা কেয়ার কাঁটাবন,
মাঝে একলা জাগা দূরের বাতিঘর
বাড়ায় আক্ষেপ আর দূরত্ব…
দূর….বহুদূর…….

blank

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কবিতা

দূরত্ব…

প্রকাশের সময় : ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
blank

আমরা শুধু দূরেই যেতে চেয়েছি;
আমাদের ছোট্ট দোচালা টিনের ঘর,
পান বরজে সোনা কুঁচের মালা
লোডশেডিং এ ঝোঁপালো লতায়
মধু মঞ্জুরীর মাতাল হাওয়া-
এই সবকিছুকে ছাপিয়ে…

আমরা শুধু ভুলেই যেতে চেয়েছি;
সকাল বেলায় শিশির ভেজা ঘাস
শীতের ভোরে ঘাসফড়িং এর লাজ,
বর্ষা ভেজা সোঁদা মাটির ঘ্রাণে –
নতুন বাণের রঙবেরঙের মাছ….

আমরা শুধু আলোই ছুঁতে চেয়েছি;
জোনাক পোঁকার জলা নেভার খেলায়
শরৎ ফোটা শিউলি ফুলের খামে,
মাতাল করা উড়ো সবুজ বনে
ঘোমটা খোলা দুঃখ রাতের গান..

হঠাৎ দেখি ঘুম জাগা এক রাতে-
আছিই বেঁচে স্মৃতির দেয়াল ঘিরে…

আমার হৃদয় ভরা ঘরে ফেরার টান
বাজে বক্ষ জুড়ে হারিয়ে ফেলা তান;
মাঝে সাত সমুদ্র তেরো নদীর পাড়
বুকে রক্তঝরা কেয়ার কাঁটাবন,
মাঝে একলা জাগা দূরের বাতিঘর
বাড়ায় আক্ষেপ আর দূরত্ব…
দূর….বহুদূর…….